Wednesday, June 28, 2017

 বৌ তারে আমি পেয়ে গেছি সবাই শুনছো
এখন আর কেউ আটকাতে পারবে না
 
জীবন হবে আরো সুন্দর 
হবে নতুন স্বপ্ন চয়ন 
থাকবে শুধু বাঁধভাংগা ভালোবাসা  


তার দেয়া ব্রাউনভিলের চকলেট টা আমার খুব মনে লেগেছিলো কেউ আমাকে কোনোদিন চকলেট দেয়নি. হয়তো চকলেট টা বড় কিছু নয় কিন্তু সেদিন আমার মন ভোরে গেছিলো সেই চকলেট টা পেয়ে.

চকলেটর  "I" লেখা টা খেয়ে নেয়ার কথা বলতেই সে আমার উপর খেপে উঠলো..."এসব কথা কিন্তু আর কখনো বলবে না". প্রথম আমার মনে হলো কারোর মনে আমার জন্য ভাবনা হচ্ছে তাহলে. আমিও কারোর ভবিতব্যের মধ্যে আসি ভেবে বেশ ভালোই লাগলো সে দিন.

আমি নাকি রাস্তা টাকে  নিজের ভেবে গাড়ি গুলি কে সাইড এ চেপে দি "তুমি না রাস্তায় একটু ঠিক করে চলবে একদম রাস্তার মাঝখান দিয়ে যাও". এখন রাস্তায় একলা বেরোলে একটা চোখ শুধু গাড়ি গুলির দিকেই নজর রাখে. একটু এক্সট্রা "CARE" তো নিতেই হবে যখন একজনের... আমার জন্য এতো চিন্তা.

আর যেদিন আমি বললাম যে আজ আমি আর তুমি কোনো "কন্টাক্ট" না রেখে দেখবো যে দুজনের ভালোবাসার টানটা  কতটা. সে বলে উঠলো "না আমি পারবো না. তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয় সারাদিন কি করবে না করবে টা আমি ভেবে ভেবেই পাগল হয়ে যাবো " ভাবলাম সত্যিতো  সে আমার প্রতি টা মুহূর্ত সঙ্গে থাকতে চায়. এক মুহূর্ত ও আমাকে সরিয়ে রাখা তার পক্ষেই সম্ভব নয় হয়তো. আমি ভেবে দেখিনি আমার পক্ষেও কি সম্ভব.

যেদিন সে আমায় জিগ্যেস করলো "আচ্ছা আমি তোমায় যে ভালোবাসি সেটা তুমি কিভাবে বোঝো" সেদিন আমি কিছু বলিনি জানি তার ভালোবাসার পরিধি তা  আমার পক্ষে ভাষায় ব্যক্ত করা কঠিন কিন্তু তাও আমি জানিনা উপরের বিষয় গুলি থেকে হয়তো তার ভাবনা, আমার জন্য চিন্তাই বেশি বোঝা যায়. কিন্তু কেউ কাউকে ভালো না বসলে এগুলি নিজে থেকে আসে না. তার এই ভালোবাসা আমাকে গর্বিত করেছে. আমি আমার সঠিক জীবন সঙ্গী পেয়েছি. তার সততা, অমায়িকতা, ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে. ভেবে ভালো লাগে এখন যে সবসময় কেউ আমার সাথে তার নিজের জীবন টা কে রেখে একসাথে পথ চলছে.  

যবে থেকে সব কিছু আস্তে আস্তে বুঝতে শিখেছি তবে থেকে বুঝেছি ভালোবাসা এমন একটা জিনিস যেটা সব কিছু বদলে দিতে পারে. আরে সে ভালোবাসা খুঁজে খুঁজেও আমি আমার ভালোবাসা পায়নি জীবনের একটা বড় সময় ধরে . তাবু বিশ্বাস ছিল যে আমি আমার ভালোবাসা পাবোই আর যখন পাবো তখন সব কিছু উজাড় করে তাকে ভালোবাসবো. আমিও তার ভালোবাসার মর্যাদা দিতে চাই. আমার রাগ দুঃখ আনন্দো ভালোবাসা সব কিছুই তাকে নিয়ে. তাকে যে আমি কখনো ছেড়ে যাবো না যে কোনো পরিস্তিতি তে সেটা যে যেন সব সময় মনে রাখে.

কাল সে আমার বৌ হয়ে যাবে. কাল থেকে আমি নিজের এক নতুন জীবন শুরু করতে চলেছি. বিবাহিত জীবন? কি বলবো এই লাইফ টা কে যদিও আমাদের সামাজিক বিয়ে হয়নি তাহলে এই ইটা বলা যেতেই পারে  "সিঙ্গেল কাম মাররয়েড লাইফ".